বরিশালে মা-ছেলেকে চোর অপবাদে নির্যাতন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মা-ছেলেকে চোর অপবাদে নির্যাতন

বরিশালে মা-ছেলেকে চোর অপবাদে নির্যাতন

বরিশালে মা-ছেলেকে চোর অপবাদে নির্যাতন




নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের মধ্য চরমেমানিয়ার বাংলা বাজার এলাকায় মিথ্যা চোর অপবাদ দিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোঃ মনির হোসেন ঢালী এবং তার মাকে নির্যাতনের অভিযোগ উঠেছে একই এলাকার মৎস্যজীবি আলাউদ্দিন বেপারীর বিরুদ্ধে। নির্যাতনের শিকার হয়ে মনির এবং তার মা হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মনির ঢালী এবং তার মা জানায়, আলাউদ্দিন বেপারীর ট্রলারটি হারিয়ে যায়, সেই কারণে রবিবার বিকেলে মনিরকে বাসা থেকে আলাউদ্দিন ডেকে এনে বলতে থাকে তার ট্রলারটি মনির চুরি করেছে।

 

 

তারপর জোর করে স্পীডবোটে তুলে নিয়ে কালিগঞ্জ নামক জায়গায় গিয়ে ফিরে এসেই ওর উপর নির্যাতন শুরু করে আলাউদ্দিন বেপারী, আলতু বাঘা, বাকের বাঘা, জামাল মাঝি, ইয়াসিন মাঝি সহ অনেকে। ছেলের উপর নির্যাতন দেখে মা বাধা দিলে তাকেও নির্যাতন করা হয়। নির্যাতনের শিকার হয়ে তার মা ঐখানেই জ্ঞান হারায়। হাসপাতালে ভর্তির পরে জানতে পারে তার মায়ের ডান হাত ভেঙেছে।

 

 

মনিবের পরিবারের কাছ থেকে জানা গিয়েছে আলাউদ্দিন ট্রলারটি ঠিকই পেয়েছে অথচ মনিরকে মিথ্যা চুরির অপবাদে নির্যাতন করা হয়েছে। ঐ ওয়ার্ডের চৌকিদার কালু জানায় তার সামনেই মনিরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ব্যাপারে অভিযুক্ত আলাউদ্দিন বেপারীকে মোবাইলে কল করলেই সে ফোন ধরেনি। উক্ত ঘটনায় মনির ঢালীর পক্ষ থেকে হিজলা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD