বরিশালে মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

বরিশালে মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

বরিশালে মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা




আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের কলেজছাত্রী কৃষ্ণা বৈষ্ণবের (১৮) মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

 

 

শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কার্তিক বৈষ্ণবের মেয়ে কৃষ্ণা বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা গালমন্দ করায় কৃষ্ণা সকলের অগোচরে দুপুরে ঘরের আড়ার সাথে ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে কৃষ্ণার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

 

 

কৃষ্ণার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ‍এএসপি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে কৃষ্ণা আত্মহত্যা করেছে বিষয়টি আরো খতিয়ে দেখতে বিকেলে সরেজমিন পরিদর্শন করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD