বরিশালে মাস্ক না পরায় ৬ পথচারীকে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:55:55 pm, Tuesday, 23 March 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মাস্ক না পরায় ৬ জন পথচারীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিনামূল্যে মাস্ক বিতরণসহ মাস্ক পরতে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলামের নেতৃত্বে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর পোর্ট রোড ও বাজার রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পোর্ট রোড ও বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন ৬ ব্যক্তিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

এ সময় জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং মাস্ক ব্যবহার না করার কুফল সম্পর্কে তাদের অবহিত করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

বরিশালে মাস্ক না পরায় ৬ পথচারীকে জরিমানা

প্রকাশের সময় : 09:55:55 pm, Tuesday, 23 March 2021