বরিশালে মামলার জালে কাউন্সিলর ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মামলার জালে কাউন্সিলর !

বরিশালে মামলার জালে কাউন্সিলর !




শামীম আহমেদ ॥ প্রবাসীর কাছে চাঁদা দাবির অভিযোগ এনে সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম বাদশার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে আমেরিকান প্রবাসী ও নগরীর ভাটিখানা এলাকার মৃত আবুল হাসেমের পুত্র মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, বাদি দীর্ঘদিন প্রবাসে বসবাস করছেন। বিভিন্ন সময় তিনি দেশে আশা যাওয়া করতো। ২০১৮ সালে প্রধানমন্ত্রীর বরিশালে আগমন উপলক্ষে অনুষ্ঠানের খরচ বাবদ কাউন্সিলর বাদশা বাদির কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। বাদি দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় কাউন্সিলর বাদশা ক্ষিপ্ত হয়।

তারই ধারাবাহিকতায় গত বছরের ২১ ফেব্রয়ারি বাদি তার বসত বাড়িতে ঘর নির্মানের জন্য ইট বালু আনলে কাউন্সিলর তার সহযোগিদের নিয়ে পাঁচ লাখ টাকা চাঁদাদাবিতে নির্মান কাজ বন্ধ করে দেয়। অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা বলেন, একটি মহল আমার উপর ক্ষুব্ধ হয়ে প্রবাসীকে গুটি বানিয়ে আদালতে মামলা দায়ের করিয়েছে। চাঁদা দাবির অভিযোগের কোন সত্যতা নেই। উল্লেখ্য, কাউন্সিলর বাদশা অনুপ্রবেশকারীদের তালিকায় থাকায় আওয়ামীলীগ থেকে তাকে বহিস্কার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD