বরিশালে মানবেতর জীবনযাপন করছে লঞ্চের ১৭০ কলম্যানের পরিবার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মানবেতর জীবনযাপন করছে লঞ্চের ১৭০ কলম্যানের পরিবার

বরিশালে মানবেতর জীবনযাপন করছে লঞ্চের ১৭০ কলম্যানের পরিবার




এইচ আর হীরা॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্ম ছেড়ে ঘরে থাকা বরিশাল নৌবন্দরের ছোট বড় সকল লঞ্চের কলম্যানদের প্রায় ১৭০টি পরিবারের দিন কাটছে অনাহারে। বেকার হয়ে পড়া এই পরিবারগুলোর কেউ খোঁজ রাখেনি।গত (২৪ মার্চ) থেকে সরকারি নির্দেশনায় বরিশাল নৌবন্দর থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পর থেকেই লঞ্চের কলম্যানরা অসহায় ভাবে দিন কাটাচ্ছে।খোঁজ নিয়ে জানাযায়,বরিশাল নৌবন্দরের কলম্যানদের পরিবারগুলোর সংসারের চাকা ঘুরে সকল নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক ভাবে যাতায়াত করলে দৈনিক হাজিরা হিসেবে জনপ্রতি কলম্যান বেতন পায় মাত্র ১৭০টাকা। এখন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকল নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ। বন্ধ হয়েছে তাদের আয় রোজগার।ঘরে যা জমানো ছিল সবেই শেষ।

 

এখন পর্যন্ত তাদেরকে কেউ ত্রাণ-সাহায্য দেয়নি। সারা বছর যে সকল লঞ্চ মালিকদের স্বার্থে কাজ করেছে তারাও কেউ এখনো তাদের খোঁজ খবর নেয়নি। ঘরে খাবার না থাকায় অনাহারে-অর্ধাহরে দিন কাটছে তাদের।বরিশাল নৌবন্দরের জুয়েল নামে এক কলম্যান জানান, করোনায় লঞ্চ বন্ধ থাকায় বর্তমানে পরিবার নিয়ে দুইমুঠো ভাত খেতে কষ্ট হচ্ছে।এখন পর্যন্ত কোন লঞ্চ মালিকের পক্ষ থেকে আমাদের কোন ত্রাণ সাহায্য দেয়া হয়নি।এই মহামারী সময়ে লঞ্চ মালিকরা যদি আমাদের পাশে না থাকে তাহলে আমাদের বৌ-বাচ্চা নিয়ে না খেয়ে মারা যাবো।

 

তিনি আরো বলেন,আমরা সকলে সরকার এবং লঞ্চমালিকদের সু-দৃষ্টি কামনা করছি যাতে করে অতিসত্বর আমাদের পরিবারের জন্য যেকোনো সাহায্যের ব্যবস্থা করেন তারা।এই বিষয়ে বেশ কিছু লঞ্চ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে জানান,আমরা কয়েক দিনের মধ্যেই বরিশাল নৌ বন্দরে কর্মরত সকল কলম্যানদের তালিকা করে কলম্যানসহ সকল স্টাফদের মাঝে খাদ্য সামগ্রী দেয়ার প্রস্তুতি চলমান রয়েছে।অপরদিকে লঞ্চে কর্মরত শ্রমিকরা দাবি জানিয়ে বলেন,বিসিসি মেয়র মহাদয় যদি আমাদের এ বিষয়ে হস্তক্ষেপ করেন তাহলে লঞ্চ মালিকরা বিষয়টি আরো গুরুত্বের সাথে বিষয়টি দেখবে বলে আশা করি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD