বরিশালে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়দের সংঘর্ষ আহত-২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়দের সংঘর্ষ আহত-২

বরিশালে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়দের সংঘর্ষ আহত-২




নিজস্ব প্রতিবেদক॥  বরিশাল নগরীর বাজার রোড এলাকার জামিয়া আরাবিয়া খাজা মঈন উদ্দিন মাদ্রাসায় ফ্যান দেয়াকে কেন্দ্র করে মাদ্রসার শিক্ষক ছাত্র ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ঘটেছে।সোমবার ১৫ জুলাই রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, জামিয়া আরাবিয়া খাজা মঈন উদ্দিন মাদ্রাসা প্রাঙ্গনে একটি মসজিদ রয়েছে যার জন্য রয়েছে আলাদা আলাদা তহবিল ফান্ট। স্থানীয় বাসিন্দা আরিফ জানান, কিছুদিন পূর্বে মাদ্রাসার জন্য কিছু সংখ্যাক ফ্যান স্থানীয়রা দান করে, কিন্তু মাদ্রাসার কর্মরত শিক্ষক শামসুল হক সেই ফ্যান নির্মাণাধীন মসজিদের তহবিল থেকে টাকা নিয়ে ফ্যান মসজিদে বিক্রি করে দেয় ।

বিষয়টি এতদিনে কেউ আচ করতে না পারলেও গতকাল মাগরিবের নামাজের সময় মসজিদে নতুন ফ্যান দেখে স্থানীয় মুসল্লিরা ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মাদ্রাসার হুজুরের থেকে কিনেছেন । পরবর্তীতে স্থানীয়রা এবিষয়ে মাদ্রাসা কমিটির কাছে জানতে চাইলে তারা কোনো সঠিক উত্তর দিতে না পারায় স্থানীয়রা ক্ষীপ্ত হয়, একপর্যায়ে মাদ্রাসার শিক্ষক শামসুল হক তাদেরকে কোনো কথার জবাব দিবে না বলে চলে যেতে বলেন ।

স্থানীয়রা যখন তার কথার কোনো কর্ণপাত না করে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য মাদ্রাসার ভিতর অবস্থান করলে। শামসুল হক নিজেকে রক্ষা করতে মাদ্রাসার ছাত্রদের ভুল বুঝিয়ে স্থানীয়দের উপর হামলা করতে উৎসাহিত করে । মাদ্রসার ছাত্ররা শামসুল হকের নেতৃত্বে স্থানীয়দের উপর অতর্কিত হামলা চালায় । একপর্যায়ে স্থানীদের সাথে ও মাদ্রাসার ছাত্রদের মাঝে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয় । পরবর্তীতে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

মাদ্রাসা ছাত্রদের হামলায় স্থানীয় বাসিন্দা মোঃ মনির শিকদার (৪০) এবং ইকবাল হোসেন বাপ্পি (৩২) দুই জন গুরতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিমে ভর্তি করে । ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সহকারী পুলিশ কমিশনার(এসি কোতয়ালী) রাসেল আহম্মেদ। এবিষয় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম জানান, ঘটনা শুনেছি অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD