বরিশালে মাদক মামলায় বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মাদক মামলায় বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে মাদক মামলায় বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে মাদক মামলায় বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মাদক মামলায় রফিকুল ইসলাম মনির নামে এক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মনির বরিশাল নগরের নবগ্রাম রোড হাজীর গলির মৃত কালু সিকদারের ছেলে।

 

 

রায় ঘোষণার সময় মনির ও মুন আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন।

 

 

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২২ জুন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজাহার আলী মিঞা তার সঙ্গীয় ফোর্স নিয়ে মনিরের হাজীর গলির বাসায় অভিযান পরিচালানা করেন। এ সময় মনিরের বাসা থেকে ৩১০ বোতল ফেনসিডিলসহ ইসরাত জাহান মুনকে আটক করলেও তার স্বামী মনির পালিয়ে যান।

 

এ ঘটনায় একই দিন কোতোয়ালি মডেল থানায় মনির ও মুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরিদর্শক আজাহার। একই বছর ৩১ আগস্ট মামলার তদন্ত শেষে বাদী নিজেই স্বামী ও স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। আদালত পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। রায় শেষে সাজাপ্রাপ্ত আসামি মনিরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD