বরিশালে মাদকাসক্ত ছেলের ভয়ে বাড়ি ঘর ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় পিতা-মাতা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:33:44 pm, Monday, 6 July 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

আগৈলঝা, থানা প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝায় এক মাদকাসক্ত ছেলের ভয়ে বাড়ি ঘর ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন অসহায় পিতা-মাতা। মাদকাসক্ত ওই যুবককে একাধিকবার মাদকসহ পুলিশ জেল হাজতে পাঠালেও জামিনে বের হয়ে এসেই বাবা মায়ের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পিতা-মাতা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের দিনমজুর রেজাউল মিয়ার ৪ মেয়ে ও মিলন (২৪) নামে একটি ছেলে রয়েছে। রেজাউল করিম কঠোর পরিশ্রম করে সংসার চালালেও একমাত্র ছেলে মিলন জড়িয়ে পড়ে মাদক সেবনে। পারিবারিক চেষ্টা ও সামাজিকভাবে ছেলেকে ভালো পথে আনার শত চেষ্টা করেও কোনো কাজ হয়নি। তিনবছর পূর্বে মাদকাসক্ত ছেলে মিলনের অত্যাচার সহ্য করতে না পেরে রেজাউল নিজেই ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন। কয়েকদিন জেল খাটার পরেই জামিনে বাড়ি এসেই পিতা- মাতার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন মিলন। চাহিদা মতো নেশার টাকা দিতে না পারলেই পিতা-মাতাকে মারধর ও ঘরের মালামাল ভাঙচুর শুরু করেন ছেলে। এমনকি হত্যার জন্য দা দিয়ে পিতা-মাতাকে ধাওয়া করেন মিলন।

পুলিশ একাধিক বার মাদকসহ মিলনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠালেও জামিনে পেয়ে বেরিয়ে যান তিনি। মিলনের অত্যাচার, নির্যাতন ও খুন করে ফেলার ভয়ে পিতা রেজাউল করিম, স্ত্রী মেরেজান বেগম ও অন্য সন্তানদের নিয়ে প্রতিবেশী সাবেক জনপ্রতিনিধির বাড়িতে আশ্রায় নিয়েছেন। ছেলের এই নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছেন রেজাউল করিম।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, মাদকাসক্তদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

বরিশালে মাদকাসক্ত ছেলের ভয়ে বাড়ি ঘর ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় পিতা-মাতা

প্রকাশের সময় : 11:33:44 pm, Monday, 6 July 2020