বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে ব্রেকহীন স্পিডবোটের ধাক্কায় নৌকা ডুবি: ১২ স্কুলছাত্রী আহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:09:41 pm, Saturday, 2 March 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ার কড়ইতলা নদীতে স্পিডবোটের ধাক্কায় খেয়া নৌকা ডুবে ১২ স্কুলছাত্রী আহত হয়েছে। আহতরা টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও উপজেলার চরকেউটিয়া-বদিউল্লাহ গ্রামের বাসিন্দা। শনিবার (২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছে এ্যানি আক্তার, সানজানা, মারিয়া, অনামিকা, সুমাইয়া, ফেরদৌসি, ঝর্ণা, বর্ষা, সুমি, হ্যাপি, রিমা ও টুবা। আহতদের মধ্যে ৫ জনকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেবামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিরুল ইসলাম জানিয়েছেন, তারা যত না আঘাত পেয়েছে তার চেয়েও বেশি ভয় পেয়েছে। তাদেরকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় মেম্বর আব্দুল সোহাগ মল্লিক জানান, স্কুল ছুটির পর ১২ জন ছাত্রী টুঙ্গিবাড়িয়া নতুনহাট খেয়াঘাট থেকে খেয়ানৌকায় ওঠে। নৌকাটি মাঝ নদীতে যাওয়ার পর ভোলা থেকে বরিশালগামী দ্রুতগামী স্পিডবোট খেয়ানৌকাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে নৌকাটি ডুবে যায়। নদীতে থাকা অন্য স্পিডবোট ও নৌকার মাঝিরা এবং নদীপার থেকে লোকজন এসে দ্রুত তাদের উদ্ধার করে। তবে ঘটনায় জড়িত স্পিডবোটটিকে আটক করা যায়নি।

এ ঘটনার পর চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নিতে হাসপাতালে আসেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্ত স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে ব্রেকহীন স্পিডবোটের ধাক্কায় নৌকা ডুবি: ১২ স্কুলছাত্রী আহত

প্রকাশের সময় : 11:09:41 pm, Saturday, 2 March 2019