বরিশালে ব্রীজের উপর বাঁশ,ভোগান্তি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ব্রীজের উপর বাঁশ,ভোগান্তি

বরিশালে ব্রীজের উপর বাঁশ,ভোগান্তি

বরিশালে ব্রীজের উপর বাঁশ,ভোগান্তি




এম. কে. রানা॥ বাকেরগঞ্জে উপজেলার রঙ্গশ্রি ইউনিয়নের বাখরকাঠী ও নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়া সংযোগ ব্রীজের বেহাল দশা। প্রায় সতের বছর পূর্বে এ ব্রীজটি নির্মিত হলেও দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ। ঝুঁকিপূর্ণ এ ব্রীজ দিয়ে পারাপারের সময় একাধিক দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই। ফলে স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় বাঁশ দিয়ে জোড়া তালি দিলেও কিছুদিন যেতে না যেতেই আগের অবস্থায় ফিরে আসে ব্রীজটি। স্থানীয় বাসিন্দাদের দাবী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রীজটি দ্রুত মেরামত করে জনগণের নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হোক।

 

 

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার রঙ্গশ্রি ইউনিয়নের বাখরকাঠী ও নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়া সংযোগ ব্রীজটি প্রায় সতের বছর পূর্বে নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রীজটি এক পর্যায় পারাপারের অনুপযোগী হয়ে পড়ে। ব্রীজ পার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন জানিয়ে স্থানীয়রা আরো জানান, তারা নিজেদের চেষ্টায় বাঁশ দিয়ে কোনরকম জোড়াতালি দিয়ে ব্রীজ পার হচ্ছেন। জানা গেছে, এলাকার ইউনিয়নের হাজারো মানুষ ও স্কুল কলেজের কোমলমতি শিশু শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকিপূর্ণ এ ব্রীজের উপর দিয়ে যাতায়াত করে থাকেন। তবে বর্তমানে জোড়াতালি দেয়া এ ব্রীজটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা।

 

 

আর এতে করে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।স্থানীয় বাসিন্দারা জানান, ব্রীজটির পশ্চিম পাড়ে চৌদ্দবুড়িয়া বাড়ৈপাড়া আর পূর্ব পাড়ে বাখরকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও জামে মসজিদ সহ বাজার রয়েছে। এ ব্রীজ দিয়ে বাখরকাঠী মাধ্যমিক বিদ্যালয়, বাখরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিদ্ধকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের বাড়ৈপাড়া সহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, বাখরকাঠী ও চৌদ্দবুড়িয়া মিলে হাজার হাজার জনগণ ও ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই ইউনিয়নের মধ্যবর্তী হওয়ায় কোন ইউপি চেয়ারম্যানই ব্রীজটি সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করেননি।এলাকাবাসী এ পাটাতন ব্রীজের পরিবর্তে একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD