সংবাদ শিরোনাম:

বরিশালে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণা প্রত্যাহার না হলে ‘হরতাল’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:15:10 pm, Tuesday, 22 June 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার এবং নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে লাইসেন্স দেয়ার দাবিতে বরিশালে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। মিছিল এবং সমাবেশ থেকে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয় তারা।

মঙ্গলবার এক ঘণ্টা সদর রোড অবরোধ থাকায় দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। তবে পুলিশ ছিলো একেবারে নির্বিকার। এ দিন বেলা সাড়ে ১১টা থেকে নগরীর টাউন হলের সামনে জড়ো হয় হাজারো শ্রমিক। তারা সদর রোডে বসে অবরোধ করে। রিকশা-ভ্যান শ্রমিকের ব্যানারে সমাবেশ এবং সড়ক অবরোধ করা হলেও এর নেতৃত্বে ছিলেন বাসদের নেতৃবৃন্দ।

সড়ক অবরোধকালে জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা।

শ্রমিকরা জানান, পূর্ব ঘোষণা ছাড়াই বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচল বন্ধের ঘোষণা দেয়ায় বিপাকে পড়েছেন তারা। নকশা আধুনিকায়ন করে নীতিমালা প্রণয়নের মধ্যদিয়ে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান রেজিস্ট্রেশন দেয়ার দাবি জানানো হয়। অন্যথায় হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

ঘণ্টাব্যাপী সদর রোড অবরোধের কারণে নগরীতে অসহনীয় জানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। সমাবেশ শেষে একই দাবিতে নগরীর প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।

এদিকে সরকারিভাবে ঘোষণা দেয়ার আগেই বরিশাল নগরীতে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান এবং অটোরিকশা চলাচল বন্ধে মাইকিং করে সিটি কর্পোরেশন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বরিশালে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণা প্রত্যাহার না হলে ‘হরতাল’

প্রকাশের সময় : 09:15:10 pm, Tuesday, 22 June 2021