সংবাদ শিরোনাম:

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:06:45 am, Saturday, 27 June 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় লোকমান হোসেন খোকন সিকদার (৪০) নামের এক ডেকরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৭ জুন দিবাগত রাত ১১টার দিকে মাধবপাশা বাজারে এই ঘটনা ঘটে।

খুন হওয়া লোকমান হোসেন খোকন উপজেলার মাধপাশা ইউনিয়নের ফুলতলা এলাকার বাসিন্দা মো. মোসলেম সিকদারের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে কে বা কারা এই হত্যাকা- সংঘটিত করেছে সে সম্পর্কে কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস.এম জাহিদ-বিন-আলম জানান, ‘লোকমান হোসেন খোকন রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে মাধবপাশা বাজারে গ্রামীণ ব্যাংকের সামনে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি বলেন, ‘মৃত ডেকরেটর ব্যবসায়ীর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকা- ঘটতে পারে। ঘটনার পর পরই রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : 01:06:45 am, Saturday, 27 June 2020