বরিশালে বোরকা পরে ছিনতাই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বোরকা পরে ছিনতাই

বরিশালে বোরকা পরে ছিনতাই

বরিশালে বোরকা পরে ছিনতাই




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা সদর রোড ও বিবিরপুকুর পাড়। সেখানে রয়েছে বিভিন্ন ব্যাংক, বীমা আর্থিক প্রতিষ্ঠানসহ নামি-দামি শপিংমল। ওই এলাকায় পুলিশের বাড়তি টহল থাকায় নারীদের স্বাধীনভাবে চলাচল একটু বেশিই। আর সেই নারীদের টার্গেট করে নারী ছিনতাইকারীরা। কৌশল হিসেবে বোরকা ও মুখে মাস্ক ব্যবহার করে ছিনতাইয়ে অংশ নেয় তারা। বুধবার (২৬ জানুয়ারি) ছিনতাইয়ের শিকার হন বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তাসলিমা কালাম পলি। তার ব্যাগ থেকে ৫০ হাজার টাকা ছিনতাই হয়। এ সময় তিনি সাহসিকতার সাথে ছিনতাইকারী দু’জনকে ধরে ফেলেন।

 

 

তাসলিমা কালাম পলি জানান, আজ বিবিরপুকুর পাড় পূবালী ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। টাকা নিয়ে ব্যাংকের গেট থেকে বের হবার সময় ৪ জন বোরকা পরা মহিলা তাকে ফলো করে তার শরীরের সাথে ঘেঁষে হাঁটছিলেন। তবে তিনি তখন কিছু বুঝে উঠতে পারেননি। কিছুসময় হাঁটার পর সদর রোড মোড়ে গেলে ভ্যানেটি ব্যাগে হাত দেন টাকা ঠিক আছে কিনা দেখার জন্য। কিন্তু দেখেন ব্যাগের চেইন খোলা, টাকা নেই।

 

 

 

তিনি বলেন, মুহুর্তেই দৌড়ে যাই রাস্তার বিপরীতে। গিয়েই বোরকাপরা দু’জনকে চ্যালেঞ্জ করে তাদের ব্যাগ খুলতে বলি। বোরকা পরা ঐ ২ নারী ব্যাগ খুলে দেখায় যে তাদের ব্যাগে কিছু নেই। কিন্তু আমার সন্দেহ হয় তাদের ব্লাউজের মধ্যে টাকা রয়েছে। তখন আবারও চ্যালেঞ্জ করা হলে ব্লাউজের ভেতর থেকে ৫০ হাজার টাকার বান্ডিলটা বের হয়।

 

 

আটককৃতদের নাম রিনা ও আর্জিনা। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম জানান, এ ঘটনায় দ্রুত বিচার আইনে ছিনাতাইয়ের শিকার তাসলিমা কালাম পলি মামলা করেছেন। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD