বরিশালে ‘বৈশ্বিক জলবায়ু কার্যক্রম দিবস ২০২০’ পালিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ‘বৈশ্বিক জলবায়ু কার্যক্রম দিবস ২০২০’ পালিত

বরিশালে ‘বৈশ্বিক জলবায়ু কার্যক্রম দিবস ২০২০’ পালিত

বরিশালে ‘বৈশ্বিক জলবায়ু কার্যক্রম দিবস ২০২০’ পালিত




পারভেজ, নিজস্ব প্রতিনিধি॥ বরিশালে ২২টি সংগঠনের সমন্বয়ে গঠিত অ্যালায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্টের আয়োজনে সারা বিশ্বের মতো ‘বৈশ্বিক জলবায়ু কার্যক্রম দিবস’ পালন করা হয়েছে।

 

 

এ উপলক্ষে শুক্রবার ২৫ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, অ্যালায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট বরিশালের কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর, তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।এসব সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে বন্ধু মহল ব্লাড ডোনার্স ক্লাব,এস এন ডিসি,লাল সবুজ অন্যতম।

 

 

এ সময় সবাই হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতিবাদ জানায়। মানববন্ধন শেষে সবাই প্ল্যাকার্ড হাতে সারিবদ্ধভাবে শোভাযাত্রা করে।

 

 

এর পূর্বে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উপস্থিত অতিথি ও তরুণরা তাদের বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত অক্সিজেন কমছে। হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। উল্লেখ্য বিশ্ব জলবায়ু দিবস ২৪ সেপ্টেম্বর পালন করা হয়।

 

 

বাড়ছে সাইক্লোন, বজ্রপাত, ভূমিকম্পসহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙনের ফলে অসহায় হয়ে পড়েছে চর অঞ্চলের জনজীবন। গাছ কেটে উজাড় করা হচ্ছে বন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রেহাই পাচ্ছে না গর্ভের ভ্রূণসহ ক্ষুদ্র কোনো প্রাণ। যেখানে-সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য।

 

 

উক্ত অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যের কোটায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন প্রক্রিয়ার আওতায় ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD