বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:39:03 pm, Wednesday, 30 June 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলায় ধর্ষণের শিকার এক নারীকে শেকল দিয়ে বেঁধে রাখা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বিয়ের দাবিতে তিনদিন আগে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে যাওয়ার পর ওই নারীর ভাই তাকে ফিরিয়ে এনে শেকল দিয়ে বেঁধে রেখেছিলেন।

খবর পেয়ে মঙ্গলবার রাতে হিজলা থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে ওই নারী বাদী হয়ে অভিযুক্ত সোহেল তালুকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অভিযুক্ত সোহেল হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান তালুকদারের ভাতিজা। সে হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে হিজলা থানা পুলিশ। ধর্ষণের শিকার নারীর পাঁচ সন্তান রয়েছে।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ওই নারীকে মঙ্গলবার গভীর রাতে তার ভাইয়ের বাসায় খাটের সঙ্গে শেকল বাঁধা অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে সে সোহেল তালুকদারকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। সোহেল পলাতক রয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলায় ওই নারী অভিযোগ করেন, ভিজিডি কার্ডের তালিকায় নাম ওঠানোর সূত্রে ৬ মাস আগে সোহেল তালুকদারের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর বিয়ের কথা বলে তাকে একাধিকবার ধর্ষণ করে সোহেল। কিছুদিন আগে সে বিয়ের জন্য চাপ দিলে সোহেল বিয়ে করতে অস্বীকার করে। বিয়ের দাবিতে রোববার তার বাড়িতে গেলে সে পালিয়ে যায়। এ সময় সোহেলের পরিবারের সদস্যরা তাকে মারধর করে। পরে তার ছোট ভাই ওই বাড়িতে গিয়ে বোনকে উদ্ধার করে নিয়ে আসে।

ওই নারীর ভাই জানান, সোহেলের চাচা ইউপি চেয়ারম্যান। তারা প্রভাবশালী পরিবার। বোনের প্রেমের সম্পর্ক তারা কোনোদিন মেনে নেবে না। বোন ওই বাড়িতে আবার যাওয়ার চেষ্টা করলে তাকে শেকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ

প্রকাশের সময় : 09:39:03 pm, Wednesday, 30 June 2021