সংবাদ শিরোনাম:

বরিশালে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:43:39 am, Monday, 13 July 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মহানগরীর ২০নং ওয়ার্ডের বৈদ্যপাড়া এলাকা রবিবার ১২ জুলাই অনির্বান ক্যাডেট কলেজ সংলগ্ন শিবলু বিলাস নামক ছয়তলা বাড়ির নিচতলায় কেয়ারটেকারের ঘর এবং স্টোররুম থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল।অভিযানে লাকি আক্তার(২৫) নামক এক পাইকারি মাদক বিক্রেতা এবং তার সহযোগী বাড়ির কেয়ারটেকার মো: মিন্টু হাওলাদার(৩২) কে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের জিম্মায় থাকা ৪ কেজি গাঁজা ও ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদের দেয়া তথ্যমতে, লাকি আক্তার কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করতো। এরপর সড়কপথে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতো। অত:পর ঢাকা-বরিশাল রুটের লঞ্চযোগে মাদকের চালান বরিশালে নিয়ে আসতো। মাদক পরিবহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়ানোর জন্য তার দুইবছরের শিশুসন্তানকে সাথে নিয়ে যেত।

মাদক পরিবহনের সময় প্রশাসনকে ধোঁকা দেয়ার জন্য কখনো রাইসকুকার, কখনো পাপস, কখনো শীতলপাটি, কখনো ফলের কার্টুনের মধ্যে লুকিয়ে মাদক বহন করতো।এরপর মাদক নিজের বাসায় না রেখে শিবলু বিলাস নামক বাড়ির কেয়ারটেকারের ঘর ও স্টোররুমে মজুদ করতো। সেখান থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকার তরুণসমাজ, রিক্সাচালক ও বিভিন্নবয়সী মাদকসেবীদের কাছে খুচরা মাদক বিক্রয় করতো।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহনকারী বরিশাল র‌্যাব-৮ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলামের বিপিএম স্যারের তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

প্রকাশের সময় : 12:43:39 am, Monday, 13 July 2020