সংবাদ শিরোনাম:

বরিশালে বিধিনিষেধ উপক্ষে করায় জুতা তৈরি কারখানাসহ ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:38:24 pm, Wednesday, 29 April 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনভাইরাস সংক্রান্ত সরকারের দেওয়া বিধিনিষেধ উপক্ষে করায় বরিশালে জুতা তৈরি কারখানাসহ ১২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের পৃথক অন্তত তিনটি ভ্রাম্যমাণ আদালত টিম বুধবার সকালে অভিযান পরিচালনা করেন। এসময় নানামুখী অপরাধে প্রতিষ্ঠানসমুহকে জরিমানা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়- সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সহযোগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী ও রুমানা আফরোজের নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় স্বাভাবিক মূল্যের চেয়ে বেশি দাম রাখা ও সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রাখায় ৭ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

একইদিনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া ও সুমি রাণী মিত্র বানারীপাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া বরিশাল সিটি করপোরেশেনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত শহরের কাউনিয়া বিসিক শিল্প নগরীর ফরসুন সু কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে বিধিনিষেধ উপক্ষে করায় জুতা তৈরি কারখানাসহ ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : 05:38:24 pm, Wednesday, 29 April 2020