আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জোনায়েত হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জোনায়েত হোসেন খাজুরিয়া গ্রামের এস রহমানের ছেলে।নিহত শিশুর স্বজনরা জানায়, সকালে বৈদ্যুতিক মাল্টিপ্লাগের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিলে বিদ্যুতায়িত হয় জোনায়েত। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Reporter Name 












