বরিশালে বিজয় দিবসে সমাজ সেবা অধিদপ্তরে উত্তোলন হয়নি জাতীয় পতাকা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বিজয় দিবসে সমাজ সেবা অধিদপ্তরে উত্তোলন হয়নি জাতীয় পতাকা

বরিশালে বিজয় দিবসে সমাজ সেবা অধিদপ্তরে উত্তোলন হয়নি জাতীয় পতাকা

বরিশালে বিজয় দিবসে সমাজ সেবা অধিদপ্তরে উত্তোলন হয়নি জাতীয় পতাকা




বিশেষ প্রতিনিধি॥ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হলেও তার ব্যতিক্রম ছিলনা মেহেন্দিগঞ্জ উপজেলায়। তবে সরকারি দপ্তর গুলোতে জাতীয় পতাকা উত্তোলনের কথা থাকলেও উপজেলা সমাজসেবা অধিদপ্তরে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। সরজমিনে দেখা যায়, ১৬ ডিসেম্বর সকাল ১০ ঘটিকা হওয়ার পরেও উপজেলা সমাজসেবা অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি।

বিষয়টি স্থানীয় গণমাধ্যম এবং উপজেলা আ’লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুর নজরে আসলে তাকেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

 

এ বিষয়ে বীরমুক্তিযোদ্ধারাও ক্ষোভ প্রকাশ করে বলেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পতাকা উত্তোলনন কমিটির আহবায়ক থাকার পরে ও ‘বিজয়ের দিনে তার নিজ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করা অত্যান্ত দূঃখজনক বিষয়। আমরা মুক্তিযোদ্ধারা এর তীব্র নিন্দা জানাই। উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের অফিসে জাতীয় পতাকা টাঙানোর প্রয়োজন নেই। ইউএনও স্যারের অফিসে টাঙালেই চলে।

 

এ বিষয়  উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে বলেন, ‘বিজয় দিবসের প্রস্তুতি সভায় সকল সরকারী দপ্তরকে জাতীয় পতাকা উত্তোলন ও মহান বিজয় দিবস সম্পর্কে অবহিত করা হয়েছে। তার পরও কেনো সরকারী দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি তা খতিয়ে দেখা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD