বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:52:36 pm, Monday, 5 May 2025
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন এবং অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বেতন কাঠামোর ৭ম থেকে ১২তম গ্রেডে অন্তর্ভুক্তকরণের দাবিতে বরিশালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করেন বরিশাল জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ কর্মসূচি ছিল বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং বরিশাল জেলা ও বিভাগের সভাপতি এস.এম হেদায়েতুন্নবী জাকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের বরিশাল শাখার সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান।

সভায় বক্তারা বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের জন্য বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টির দাবি জানান। একইসঙ্গে তারা যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে একটি স্বতন্ত্র ও কার্যকর নিয়োগবিধি প্রণয়নের জোর দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা পরিমল চন্দ্র রায়, বেঞ্চ সরকার মো. কামরুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির তারিকুল ইসলাম, অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক সোহাগ হোসেনসহ বরিশালের সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা।

সভাপতির বক্তব্যে এস.এম হেদায়েতুন্নবী জাকির বলেন, “আমাদের দুই দফা যৌক্তিক দাবি। সরকার দাবি মেনে না নিলে কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের পরবর্তী ঘোষিত কর্মসূচি বরিশাল জেলা ও বিভাগ প্রতিজ্ঞাবদ্ধভাবে পালন করবে।”

কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অবহেলার শিকার। বিচার বিভাগের স্বাভাবিক কার্যক্রমে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও এখনো তাদের কাঠামোগত উন্নয়ন হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

প্রকাশের সময় : 07:52:36 pm, Monday, 5 May 2025