বরিশালে বিএম কলেজে হামলার অভিযোগে আটক ৪ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বিএম কলেজে হামলার অভিযোগে আটক ৪

বরিশালে বিএম কলেজে হামলার অভিযোগে আটক ৪

বরিশালে বিএম কলেজে হামলার অভিযোগে আটক ৪




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগে হামলা-ভাঙচুর এবং কম্পিউটার অপারেটরকে কুপিয়ে আহত করার মামলায় সন্দেহজনকভাবে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার ২১ দিন পর বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে পুলিশ। বিএম কলেজে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করলেও তাদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ পরিদর্শক প্রলয় কান্তি বিশ্বাস।

 

 

গ্রেফতার হওয়া ৪ জন বিএম কলেজের আশপাশের এলাকার বাসিন্দা। তারা ওই হামলার মূল হোতা জেলা ছাত্রলীগের এক সহসভাপতির ঘনিষ্ঠজন বলে জানিয়েছে পুলিশের নির্ভরযোগ্য সূত্র।

 

গত ১৬ সেপ্টেম্বর দুপুরে মাস্ক পরিহিত একদল যুবক বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের হামলা চালিয়ে বিভাগীয় চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষগুলোর আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। তারা সমাজকল্যাণ বিভাগের কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় বাচ্চু বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD