বরিশালে বিএমএ’র মানববন্ধন অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বিএমএ’র মানববন্ধন অনুষ্ঠিত

বরিশালে বিএমএ’র মানববন্ধন অনুষ্ঠিত

বরিশালে বিএমএ’র মানববন্ধন অনুষ্ঠিত




নিজস্ব প্রতিনিধি॥ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বরিশালে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামেন বান্দরোর্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বরিশাল জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন’র সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত।

 

এই দেশে মুসলিম, হিন্দু, বৈদ্ধ, খ্রিস্টানসহ সকলে মিলেমিশে একত্রে বসবাস করছি। যার যার ধর্মীয় অনুষ্ঠানাদী সে সে শান্তিপূর্ণভাবে পালন করছে। আমরা ‘ধর্ম যার যার উৎসব সবার’ শ্লোগানে বিশ^াসী। কিন্তু একটি বিশেষ চক্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। এদেরকে সকলে মিলে একত্রে প্রতিহত করতে হবে’।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বরিশাল জেলা শাখার সহ-সভাপতি ডা. সৈয়দ মাকসুমল হক ও ডা. মোঃ তৈয়বুর রহমান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এসএম সরওয়ার, উপধ্যক্ষ ডা. নাজিমুল হক, হাসপাতালের সহকারী পরিচালক ডা. একেএম নজমুল আহসান, ডা. রিয়াজ উদ্দিন, বিএমএ’র কেন্দ্রিয় কাউন্সিলর ডা. সৌরভ সুতার ও ডা. মোঃ নুরুন্নবী তুহিন, হাসপাতালের অন্তঃ বিভাগ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সুদীপ কুমার, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাসরেফুল ইসলাম সৈকত, গ্রন্থাগার ও প্রকাশসা সম্পাদক ডা. মোঃ বকতিয়ার আল মামুন, ডা. মোঃ আবু জাফার প্রমুখ।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD