বরিশালে বিএনপি নেতাকে লাঞ্ছিত করলেন পানামা ফারুকের ভাই মনা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বিএনপি নেতাকে লাঞ্ছিত করলেন পানামা ফারুকের ভাই মনা

বরিশালে বিএনপি নেতাকে লাঞ্ছিত করলেন পানামা ফারুকের ভাই মনা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  ফের মাথাচারা দিয়ে উঠেছে নগরীর দুর্ধর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের ভাই মনা। তিনি মাদ্রাসায় ঢুকে সন্ত্রাসী বাহিনী নিয়ে লাঞ্ছিত করেছেন বরিশাল জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁনকে। শনিবার দুপুরে নগরীর বাজার রোড খাজা মাইনউদ্দিন মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

জানাগেছে, ‘দীর্ঘ দিন ধরে ওই মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়দুল হক চাঁন। পদাধিকার বলে কমিটির সাধারণ সম্পাদক হলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হালিম। সভাপতি বিএনপি নেতা হওয়ায় নিজ ইচ্ছামত মাদ্রাসার কার্যক্রম চালিয়ে আসছিলেন অধ্যক্ষ। এরই মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠে।

এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মাদ্রাসার সকল আয়-ব্যয়ের হিসাব চান অধ্যক্ষের নিকট। এ নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয়। সর্বশেষ শনিবার বেলা ১২টার দিকে মাদ্রাসায় পরিচালনা পরিষদের সভা হয়। ওই সভায় মাদ্রাসার অধ্যক্ষের কাছে পুনরায় হিসাব চাওয়া হয়। তখন তিনি হিসাব দিতে না পেরে সন্ত্রাসী পানামা ফারুকের ভাই বাজার রোডের চিহ্নিত সন্ত্রাসী মনাকে খবর দিয়ে মাদ্রাসায় নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ‘মনা তার দলবল নিয়ে মাদ্রাসায় ঢুকে এবায়দুল হককে লাঞ্ছিত করে। এর পর স্থানীয় জুলফিকর আলী ভুট্টকে মাদ্রাসার সভাপতি ঘোষণা দিয়ে বীরদর্পে বেরিয়ে যান সন্ত্রাসী মনা। বিএনপি নেতা এবায়দুল হক চাঁন সাংবাদিকদের জানিয়েছেন, ‘মনা বহিরাগতদের নিয়ে মাদ্রাসায় ঢুকে গালমন্দ করে। এ বিষয়ে মাদ্রাসা অধ্যক্ষের বক্তব্য জানা যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD