সংবাদ শিরোনাম:

বরিশালে বিএনপির লিফলেট বিতরণ, ভোট বর্জনের আহ্বান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:18:03 pm, Saturday, 23 December 2023
  • 16 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বরিশাল নগরবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে মহানগর ও উত্তর জেলা বিএনপি। শনিবার (২৩ ডিসেম্বর) দিনভর নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএম কলেজ রোড ও কালিবাড়ি রোডে লিফলেট বিতরণ করে। এছাড়া নগরীর ত্রিশটি ওয়ার্ড কমিটির নেতাকর্মীরাও কর্মসূচির শেষ দিন জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে।

দুপুরে নগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে নেতাকর্মীরা বিএম কলেজ রোড থেকে নথুল্লাবাদ পর্যন্ত মিছিল ও লিফলেট বিতরণ করে। এরপর উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ কালিবাড়ি রোডে লিফলেট বিতরণ করে। এসময় বিএনপি নেতাকর্মীরা জনসাধারণকে ভোট বর্জনের আহ্বান জানান।

এছাড়াও ভোট গ্রহণে নিযুক্তদের নির্বাচনী দায়িত্ব পালন না করা, সরকারকে ট্যাক্স, খাজনাসহ অন্যান্য বিল প্রদান বন্ধ, ব্যাংক লেনদেন এড়িয়ে চলাসহ রাজনৈতিকসহ মিথ্যা ও গায়েবি মামলায় হাজিরা না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

বরিশাল মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদুর রহমান রিপন এসব তথ্য নিশ্চিত করে বলেন, সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আমাদের কর্মসূচি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে; শনিবার পর্যন্ত চলবে। আমরা প্রতিটি ওয়ার্ডের জনসাধারণের দ্বারে দ্বারে গিয়ে গণমানুষের লিফলেট হাতে তুলে দিচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে বিএনপির লিফলেট বিতরণ, ভোট বর্জনের আহ্বান

প্রকাশের সময় : 06:18:03 pm, Saturday, 23 December 2023