সংবাদ শিরোনাম:

বরিশালে বিএনপির ঝটিকা মিছিল থেকে আটক ৫

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:35:25 pm, Friday, 5 January 2024
  • 25 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বরিশালে পৃথক মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) রাতে বের হওয়া মিছিল থেকে তাদের আটক করা হয়। মিছিলে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও ৬-৭ জানুয়ারির হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

জানা গেছে, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক (যুগ্ম আহ্বায়ক) জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে একটি মিছিল নগরীর বগুড়া রোডের কাজী অফিস এলাকা থেকে শুরু হয়ে খামারবাড়ির সামনে গিয়ে শেষ হয়। তবে মিছিলের শেষ মুহূর্তে পুলিশ ধাওয়া দিয়ে তকদিরুল ইসলাম তন্ময় (২৩) ও আনিসুর রহমান নয়ন (৪৫) নামে দুজনকে আটক করে।

এদিকে মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবিরের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়।

এরআগে বৃহষ্পতিবার রাতে নগরীর বৈদ্যপাড়া এলাকায় ঝটিকা মিছিল বের করার সময় জুম্মান (৩৭), নুরুন্নবী (৪৫) ও সোহেল হাওলাদার (৩৫) নামের তিন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, আটককৃতরা সবাই পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের হওয়া কোতোয়ালি মডেল থানার মামলার আসামি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে বিএনপির ঝটিকা মিছিল থেকে আটক ৫

প্রকাশের সময় : 06:35:25 pm, Friday, 5 January 2024