বরিশালে বালুবাহী ট্রলী চাপায় বৃদ্ধার মৃত্যু, আহত-৪ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বালুবাহী ট্রলী চাপায় বৃদ্ধার মৃত্যু, আহত-৪

বরিশালে বালুবাহী ট্রলী চাপায় বৃদ্ধার মৃত্যু, আহত-৪

বরিশালে বালুবাহী ট্রলী চাপায় বৃদ্ধার মৃত্যু, আহত-৪




নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালে অবৈধ বালুবাহী ট্রলী চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪জন। সোমবার সকাল ১০টার দিকে বরিশাল-নেছারাবাদ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা হলেন ডহরপাড়া গ্রামের কাদের হাওলাদারের স্ত্রী পারুল বেগম (৭০)। ঘটনাস্থল পরিদর্শন করেছে উজিরপুর থানা পুলিশ।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টার দিকে নিহত পারুল বেগম চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি অবৈধ ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পার্শ্ববতী একটি দোকানে ঢুকে পড়ে।

 

এতে ঘটনাস্থলেই নিহত হন বৃদ্ধা পারুল বেগম এবং আহত হন আরও ৪জন। আহতরা হলেন ট্রলির চালক, হেলপার ও স্থানীয় দুই ব্যক্তি।

 

এদিকে এ দুর্ঘটনার পরপরই উজিরপুর থানার উপ পরিদর্শক রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD