বরিশালে বহু অপকর্মের হোতা ইমরান মোল্লা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বহু অপকর্মের হোতা ইমরান মোল্লা

বরিশালে বহু অপকর্মের হোতা ইমরান মোল্লা




প্রিন্স তালুকদার, ষ্টাফ রিপোর্টারঃ  বরিশালের সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের সারসী গ্রামে নিজের অপকর্ম ঢাকতে নিরীহ প্রতিপক্ষকে হয়রানির চেষ্টা করছে মজিবুল হক মোল্লার ছেলে বহু অপকর্মের হোতা আলামিন মোল্লা, রুহুল আমিন মোল্লা,

সেকান্দার মোল্লা ও মুজাম্মেল মোল্লা। ঘটনাসূত্রে জানা যায়, প্রতিবেশী মৃত. আইয়ুব আলী মল্লিকের ছেলে শিক্ষক মাওলানা রুহুল আমিনের কবুতর প্রায়ই চুরি করে হাট বাজারে ও দুর দুরান্তে বিভিন্নস্থানে বিক্রী করে আলামিন মোল্লার ছেলে ইমরান মোল্লা।

গত ১৯ শে আগষ্ট শিক্ষক মাওলানা রুহুল আমিনের ১৮টি কবুতর চুরি করে লাকুটিয়া সড়কের ভাঙ্গারপুল দিয়ে বিক্রী করতে যাওয়ার সময় স্থানীয়দের নিকট হাতেনাতে ধরা পড়ে আলামিন মোল্লার ছেলে ইমরান মোল্লা। জানা যায়, ইতিপূর্বে বেশ কয়েকবার কবুতর চুরি করেছে। শিক্ষক মাওলানা রুহুল আমিন জানান, দফায় দফায় আমার ৫১টি কবুতর চুরি করেছে। তারা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী।

এজন্য আমি টু শব্দটিও করতে পারি না। আলামিন মোল্লার ছেলে ইমরান মোল্লার চুরির অপকর্ম ঢাকতে নিরীহ প্রতিপক্ষ শিক্ষক মাওলানা রুহুল আমিনকে থানায় অভিযোগ দিয়ে ও হত্যা, উৎখাতের হুমকি ধামকি দিয়ে হয়রানির চেষ্টা করছে।

সরোজমিনে গিয়ে জানা যায়, শিক্ষক মাওলানা রুহুল আমিনের শ্বশুড় আমজাদ আলী হাওলাদারের দানকৃত জমিতে বসবাস করে মজিবুল হক মোল্লার ছেলে বহু অপকর্মের হোতা আলামিন মোল্লা, রুহুল আমিন মোল্লা, সেকান্দার মোল্লা ও মুজাম্মেল মোল্লা চুরি, মাদকব্যবসা, চোরাই মটরসাইকেল ব্যবসাসহ বহুমুখী অপরাধ কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী সন্ধ্যা রানী দাসের টাকা ও স্বর্ন সেকান্দার মোল্লা চুরি করায় স্থানীয়রা পাতিল কামানি দিয়ে ছেড়ে দেয়। তখন তার মাথার চুল পড়ে যাওয়ায়, এখন পর্যন্ত আর চুল গজায় নাই।

চোরা সন্ত্রাসী ইমরান মোল্লার বাবা আলামিন মোল্লা জামায়াত শিবির পরিচয়ে এলাকায় বসবাস করলেও সে জঙ্গী সংগঠনের কর্মকান্ডের সাথে জড়িত। সন্ত্রাসী মুজাম্মেল মোল্লা ইভটিজিংয়ের দায়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ কতৃক বরিশালের সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের লাকুটিয়া পিআরসি স্কুলের সামনে হাতেনাতে ধরা পড়েন।

চোরা সন্ত্রাসী ইমরান মোল্লার মা নার্গিস বেগম কবুতর চুরির সত্যতা স্বীকার করে বলেন, ছেলে কবুতর চুরি করায় স্থানীয় লোকজন আমাদের উপর ক্ষুদ্ধ। বরিশালের সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের সারসী ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলাল বলেন, কবুতর চুরির ঘটনা ও থানায় অভিযোগ, সবই শুনেছি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপ পরিদর্শক ইয়াছিন সাহেব আমাকে মীমাংসা করে দিতে বলেছে, আমি অতি দ্রুত মীমাংসা করে দেব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD