বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন




নিজস্ব প্রতিনিধি॥  বরিশালে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা)-এর প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। নগরের বান্দ রোডের বঙ্গবন্ধু উদ্যানে জেলা পর্যায়ের এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস মিয়া, প্রমুখ।

এ দিন বাবুগঞ্জ বনাম বাকেরগঞ্জ উপজেলা (বালক) দলের মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচে অনুষ্ঠিত হয়; এছাড়া আজ বেলা পৌনে ১২টায় অনুষ্ঠিত হবে আগৈলঝাড়া বনাম মেহেন্দিগঞ্জের (বালক) ম্যাচ এবং বিকাল ৩টায় বাকেরগঞ্জ বনাম বাবুগঞ্জ (বালিকা) ও বিকাল ৪টায় আগৈলঝাড়া বনাম মেহেন্দিগঞ্জের মধ্যে খেলা।

এই টুর্নামেন্টে ১০টি উপজেলা থেকে বালক ও বালিকাদের ১১টি করে মোট ২২টি দল অংশগ্রহণ করে। আগামী ২২ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD