বরিশালে বখাটেদের হামলায় আহত ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বখাটেদের হামলায় আহত ১

বরিশালে বখাটেদের হামলায় আহত ১

বরিশালে বখাটেদের হামলায় আহত ১




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধার মানিকে বখাটেদের হামলায় মোঃ মুজিবুর হাওলাদার(৪০) নামে একজন আহত হয়েছে। আহত মুজিবুর আন্ধার মানিকের ৩নং ওয়ার্ডের মকবুল হাওলাদারের ছেলে। সে হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহত মুজিবুর জানায়, শুক্রবার ২ অক্টোবর রাত পৌনে ৮ টার সময় জানতে পারে বাড়ির কাছেই মধ্য আন্ধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐখানে তার ছোট ভাই উসমানের সাথে তর্কে জড়িয়েছে একই এলাকার চিহ্নিত বখাটে নাহিদ, পারভেজ,তানজিল ও সিফাত।

 

 

দ্রুত সে ঘটনার স্থানে পৌঁছে দেখতে পান তার ভাইকে মারধর করছে বখাটেরা। ভাইকে উদ্ধারে এগিয়ে গেলে বখাটেরা তার উপরেও হামলা চালায়। এসময় বখাটে তানজিল তার মাথার পেছনে আঘাত করে, এতে সে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বখাটেদের সাথে তর্কের কারণ জানতে চাইলে উসমান জানায়, ওরা এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায়, ওরা মাদকসেবী। মানুষকে মিথ্যা অজুহাতে ফাঁদে ফেলে টাকা আদায় করে।

 

 

কয়েক বছর আগে মধ্য আন্ধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের নামে এরা এলাকার মানুষের কাছ থেকে চাদা তুলেছে। তাছাড়া এলাকায় খেলাধূলা শুরু হলে এরা বাধা প্রদান করে। কয়েক দিন আগে একজন হাডুডু খেলোয়াড়কে মারধর করেছে , এসব নিয়েই ওদের সাথে তর্ক বাধে। আমাকে উদ্ধারে বড় ভাই এগিয়ে এলে ওরা ভাইয়ের মাথায় আঘাত করে। ঘটনার ব্যাপারে জানতে চাইলে কাজিরহাট থানার এস আই ওয়াহিদ জানান, তার কাছে এ ঘটনার একটি লিখিত অভিযোগ জমা আছে। তবে তিনি তদন্তে নেমেছেন, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD