বরিশালে ফোন করে পানিসম্পদ প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন ৬৫০ দুস্থ পরিবার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ফোন করে পানিসম্পদ প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন ৬৫০ দুস্থ পরিবার

বরিশালে ফোন করে পানিসম্পদ প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন ৬৫০ দুস্থ পরিবার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মোবাইলে খবর পেয়ে বরিশাল সদর আসনের ৬৫০ টি কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হলো পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম-এমপি’র পক্ষ থেকে।

শনিবার (০৪ এপ্রিল) দিনব্যাপি বরিশাল নগরের বিভিন্ন এলাকায় এ খাদ্য সহয়তা পৌছে দেয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসব খাবার হাতে পেয়ে কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারগুলোর সদস্যদের মুখে হাসি ফোটার পাশাপাশি তারা প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর জন্য দোআ করেন।

উল্লেখ্য পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম-এমপিও তার নির্বাচনী এলাকার মানুষদের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্নভাবে সহযোগীতা করছেন। তার এ সহযোগীতা আরো সহজ করতে একটি হটলাইনের মতো ব্যবস্থা চালু করেছেন তিনি।

যেখানে ০১৭১২৯৫৫৩৬৭ ও ০১৫৫২৬৫৫০৩৩ নম্বরের দুটি মোবাইল নম্বর দিয়ে দিয়েছেন। যেখানে ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বরিশাল অর্থাৎ তার সংসদীয় আসনের মানুষ যারা অনাহারে বা অর্থাহারে রয়েছেন তারা নিজেরা যোগাযোগ করতে পারবেন। আবার তাদের হয়ে কেউ তথ্যও দিতে পারবেন। পরবর্তীতে অনাহারে বা অর্ধাহারে জীবনযাপন করা মানুষদের সম্পর্কে জানানো হলে খোঁজখবর সাপেক্ষে দ্রুত খাদ্যদ্রব্য পৌছে দেয়া হবে।

পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এক আহবানে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে জনগনের সঙ্গে আছেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে যারা অনহারে বা অর্ধাহারে জীবনযান করছেন তাদের সম্পর্কে জানানো হলে খোঁজখবর সাপেক্ষে দ্রুত খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD