বরিশালে ফেন্সিডিল মামলায় এক নারীর যাবজ্জীবন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ফেন্সিডিল মামলায় এক নারীর যাবজ্জীবন

বরিশালে ফেন্সিডিল মামলায় এক নারীর যাবজ্জীবন

বরিশালে ফেন্সিডিল মামলায় এক নারীর যাবজ্জীবন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে ফেন্সিডিল মামলার আসামী জাহানারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

 

বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামীর অনুপস্থিতিতে সোমবার (১৫ মার্চ) দুপুরে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাহানারা বেগম সাতক্ষীরা জেলার সদর উপজেলার দক্ষিণ জুবরিয়া এলাকার দাউদ সরদারের স্ত্রী।

 

 

আদালতের বেঞ্চ সহকারি রেজাউল ইসলাম লিটন জানান, ২০১২ সালের ১৬ অক্টোবর র‌্যাব-৮ এর একটি দল বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ জাহানারাকে আটক করেন। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহানারা বিভিন্ন জেলায় ফেন্সিডিল সরবরাহের কথা স্বীকার করে।

 

 

এ ঘটনায় ঐদিনই বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করে র‌্যাব। একই বছরের ১৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনোয়ারা খাতুন একমাত্র আসামী জাহানারাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালতে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ঐ দণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামী পলাকত থাকায় তার বিরুদ্ধে সাঁজা এবং গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD