বরিশালে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে নদীতে ঝাঁপ দিলেন কলেজছাত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে নদীতে ঝাঁপ দিলেন কলেজছাত্রী

বরিশালে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে নদীতে ঝাঁপ দিলেন কলেজছাত্রী

বরিশালে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে নদীতে ঝাঁপ দিলেন কলেজছাত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে সোমবার বিকেল ৩টার দিকে ওই ছাত্রী কীর্তনখোলা নদীতে ঝাপ দেন। ফজিলা রহমান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর (স্বর্ণা আক্তার) বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি এলাকায়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম মাহমুদ ফকির জানান, বিকেল ৩টার দিকে ওই কলেজছাত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেন। এ সময় নদীতে মাছ ধরতে থাকা জেলেরা তাকে উদ্ধার করেন। পরে তাকে আজিজ খলিফা নামে এক জেলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

ওই ছাত্রী পুলিশকে জানিয়েছেন, তাদের এলাকার জয় নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তবে উভয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না। এ নিয়ে জয়ের সঙ্গে কথা বলতে তারা দুজন পিরোজপুর থেকে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় আসেন। এরপর জয়ের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেতু থেকে তিনি নদীতে ঝাঁপ দেন।

 

 

এসআই নিজাম মাহমুদ ফকির জানান, এর বেশিকিছু জানাতে পারেননি কলেজছাত্রী। অসুস্থ থাকায় তার কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়নি। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি কিছুটা সুস্থ। তার অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD