সংবাদ শিরোনাম:

বরিশালে প্রেমিকের মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে প্রেমিকা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:20:45 am, Thursday, 9 April 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় প্রেমিক এর মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে প্রেমিকা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের মোসলেম খানের ছেলে রুবেল খান (২২) এর সাথে ঢাকায় বসে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম হয় পাশ্ববর্তী সাতলা গ্রামের আয়নাল সরদারের মেয়ে দুই সন্তানের জননী সীমার (৩০)। তাদের দীর্ঘদিন মোবাইলে প্রেমের পরে সরাসরি দেখা হলে রুবেলের সীমাকে পছন্দ হয়নি বলে জানিয়ে দেয়।

এ ঘটনায় প্রেমিকা সীমা বিয়ের জন্য চাপ সৃষ্টি করে রুবেলের প্রতি। কিন্তু রুবেল তার প্রস্তাব প্রত্যক্ষান করায় প্রেমিকা সীমা ঢাকা থেকে রুবেলের গ্রামের বাড়ি আসে। মঙ্গলবার সন্ধ্যায় সীমা আক্তার রুবেল এর বাড়িতে এসে বিয়ে করার দাবী জানান। রুবেলের মা সাজেদা বেগম বিয়েতে অস্বীকৃতি জানালে সীমা ও রুবেলের চাচা আসাদুল খান মিলে রুবেলের মা সাজেদা বেগমকে (৫০) মারধর করে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। রুবেল খান জানান, আমার সাথে সীমার মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয়ের পর একদিন আমরা দু’জনে দেখা করি। আমি তাকে দেখার পর জানলাম সে বিবাহিত এবং দুই সন্তানের জননী। তারপরে আমি তাকে যতোই এড়িয়ে চলার চেষ্টা করি ততোই সে আমাকে তাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এসআই শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এব্যাপারে রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার সাংবাদিকদের বলেন, ওই মেয়েকে আমি রুবেলের সাথে বিয়ে হয়েছে কিনা বা হয়ে থাকলে তার প্রমান কি আছে বললে সে কিছুই দেখাতে পারে নাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে প্রেমিকের মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে প্রেমিকা

প্রকাশের সময় : 12:20:45 am, Thursday, 9 April 2020