বরিশালে প্রেমিকার বা‌ড়ি থে‌কে পালা‌তে গি‌য়ে প্রেমি‌কের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে প্রেমিকার বা‌ড়ি থে‌কে পালা‌তে গি‌য়ে প্রেমি‌কের মৃত্যু

বরিশালে প্রেমিকার বা‌ড়ি থে‌কে পালা‌তে গি‌য়ে প্রেমি‌কের মৃত্যু

বরিশালে প্রেমিকার বা‌ড়ি থে‌কে পালা‌তে গি‌য়ে প্রেমি‌কের মৃত্যু




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলায় রাতের আঁধারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধাওয়া খেয়ে সুমন খন্দকার (১৭) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার মধ্যরাতে উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

মঙ্গলবার দুপুরে থানা পুলিশ নিহত সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সুমন উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের ইব্রাহীম খন্দকারের ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানাগেছে, সুমনের সঙ্গে দীর্ঘদিন থেকে একই গ্রামের সোহেল খানের স্কুল পড়ুয়া ১৬ বছর বয়সী মেয়ের প্রেমের সম্পর্ক চলে আসছে। সোমবার মধ্যরাতে সুমন তার প্রেমিকার বাড়িতে যায় দেখা করতে। এ সময় সুমনের সঙ্গে তার বন্ধু একই গ্রামের সিফাত বেপারী উপস্থিত ছিল। সুমনের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির লোকজন তাকে ধাওয়া দেয়। এ সময় সুমনের সহযোগী সিফাত কৌশলে পালিয়ে যায়। তবে সুমন দৌঁড়ে পাশ্ববর্তী নদীর পাড়ের বোরো ক্ষেতের মধ্যদিয়ে পালাতে যায়। কিন্তু জমির মালিক আবুল মীরা ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে গত কয়েকদিন ধরে বিদ্যুৎলাইন স্থাপন করেন। সুমন সেই বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

 

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, পুরো ঘটনাটির তদন্ত চলছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিহত সুমনের প্রেমিকাকে থানা হেফাজতে আনা হয়েছে। পাশাপাশি সুমন খন্দকারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD