সংবাদ শিরোনাম:

বরিশালে প্রেমিকার ডাকে প্রেমিক খোয়ালেন ৬টি আঙ্গুল!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:36:59 pm, Sunday, 4 August 2019
  • 11 সংবাদটি দেখা হয়েছে

এম. কে. রানা॥  বরিশালের সদর উপজেলার চাদঁপুরা ইউনিয়নে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলার শিকার হয়েছে মোঃ রাসেল সরদার (২৮) নামে এক যুবক। এতে তিনি গুরুতর জখম হয়েছে। তার দুই হাতের হাতের ৬টি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। বর্তমানে ওই যুবক শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে।

গত শুক্রবার রাত ১০টার দিকে চাদঁপুরা ইউনিয়নে এ ঘটনা। আহত রাসেল চরআইচা ৫নং ওয়ার্ডের মোন্নাফ সরদারের ছেলে। সে পেশায় কসমেটিকস ব্যবসায়ী। জানা গেছে, রাসেলের সাথে চাঁদপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নজরুল মৃধার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা ৪ থেকে ৫ বছর যাবত প্রেমের সম্পর্কের সাথে জড়িত। গত শুক্রবার রাতে রাসেলকে ফোন দিয়ে তার প্রেমিকা তার বাড়ীতে যেতে বলে। পরে রাসেল রাত ১০টার সময় তাদের বাড়ীর পিছনে যায়। যাওয়ার পরেই মেয়ের ভাই নাঈম ও মেয়ের বাবা নজরুল মৃধা এবং মেয়ের চাচা বাদশা মৃধাসহ সবাই রাসেলকে ধারালো রামদা দিয়ে এলোপাতারীভাবে কুপিয় জখম করে।

এতে রাসেলের দুই হাতের মোট ৬ টি আঙ্গুল কেটে আলাদা হয়ে যায়। পরে ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ কালাম মীরকে বিষয়টি জানালে তিনি বন্দর থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠান। আহত রাসেল অভিযোগ করে বলেন, মেয়ের বাবা ভাইসহ তারা আমাকে হত্যার পরিকল্পনা করেন। আমাকে ডাকাত বলে পুলিশের হাতে দিতে চেয়েছিলো তখন মেয়ে পুলিশকে বলে আমি রাসেলকে আসতে বলছি এবং আমার কাছে ফোন রেকর্ড আছে।

শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার বাম হাতটি কেটে ফেলে দেয়ার সম্ভাবনা বেশি এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো দরকার। তবে ঢাকায় রেফার করলেও টাকার অভাবে চিকিৎসার জন্য ঢাকায় যেতে পারছেন না। রাসেলকে নির্মম ভাবে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা কামাল হায়দার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে প্রেমিকার ডাকে প্রেমিক খোয়ালেন ৬টি আঙ্গুল!

প্রকাশের সময় : 11:36:59 pm, Sunday, 4 August 2019