বরিশালে প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণে সহায়তাকারী নারীর ১৪ বছর দণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণে সহায়তাকারী নারীর ১৪ বছর দণ্ড

বরিশালে প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণে সহায়তাকারী নারীর ১৪ বছর দণ্ড

বরিশালে প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণে সহায়তাকারী নারীর ১৪ বছর দণ্ড




বরিশাল প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ কাজীরচর এলাকায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণে সহযোগিতা করায় মালেকা বেগম নামের এক নারীকে ১৪ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের দণ্ডাদেশ দেয়া হয়। মামলার প্রধান আসামি কবিরাজ বাচ্চু বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

 

রোববার বিকেলে আসামির উপস্থিতিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মালেকা ওই উপজেলার দক্ষিণ কাজীরচরের কালাম মৃধার স্ত্রী।

 

 

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০১৩ সালের ১৯ জুন মালেকা বেগমের সহায়তায় কবিরাজ বাচ্চু শিশুটিকে স্পীডবোটযোগে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ২২ জুন মেহেন্দীগঞ্জ থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুর বাবা।

 

 

একই বছরের ১৮ সেপ্টেম্বর বাচ্চু ও মালেকাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই তারিকুজ্জামান। মামলার বিচার কার্যক্রম চলার সময় প্রধান আসামির মৃত্যু হয়। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ধর্ষণে সহায়তার অভিযোগ প্রমাণিত হওয়ায় মালেকাকে ওই দণ্ডাদেশ দেয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD