বরিশালে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন শেবাচিম হাসপাতালের পরিচালক Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




বরিশালে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন শেবাচিম হাসপাতালের পরিচালক

বরিশালে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন শেবাচিম হাসপাতালের পরিচালক

বরিশালে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন শেবাচিম হাসপাতালের পরিচালক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালেও শুরু হয়েছে করোনাভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বুথে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

 

 

এরপরই ভ্যাকসিন নেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মনিরুজ্জামান শাহিন ও সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. অসিত ভূষণ দাস। পরে অন্যান্য চিকিৎসক এবং নার্সরা ভ্যাকসিন গ্রহণ করেন। করোনার ভ্যাকসিন প্রদানের সূচনা কার্যক্রমে উপস্থিত থেকে সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ সকলকে উৎসাহ প্রদান করেন।

 

 

ডা. মো. বাকির হোসেন বলেন, সবার ভয় ভাঙাতে তিনি সর্বপ্রথম ভ্যাকসিন নিয়েছেন। তার মতে, ভ্যাকসিন ভীতিকর কিছু না। জনগণকে ভ্যাকসিন নিয়ে সুরক্ষিত থেকে দেশ এবং দেশের অর্থনীতিকে বাঁচানোর আহ্বান জানান তিনি।

 

 

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, প্রথমে চিকিৎসকরা টিকা নিয়েছেন। পর্যায়ক্রমে তারাও টিকা নেবেন। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা ভয়ের কিছু নেই। বরং টিকা নিয়ে তারা আরও সুরক্ষিত হয়েছেন। ভয়কে জয় করে টিকা গ্রহণ করে করোনাকে পরাজিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD