সংবাদ শিরোনাম:

বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:48:18 pm, Wednesday, 6 January 2021
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় শরীফুল ইসলাম হাওলাদার ওরফে মুরসালিন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ। ওই সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত শরীফুল ইসলাম হাওলাদার ওরফে মুরসালিন বরিশালের মুলাদী উপজেলার রামারপোল এলাকার বাসিন্দা।

আদালতের এপিপি নাজমা আক্তার শিউলী জানান, ২০১৬ সালের ২৬ এপ্রিল পাশের বাড়ির মানসিক ও শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে শরীফুল ইসলাম ওরফে মুরসালিন। ওই ঘটনায় পরদিন মুলাদী থানায় মামলা করে ধর্ষণের শিকার তরুণীর পরিবার।

দীর্ঘ বিচার কাজ ও সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে ধর্ষক শরীফুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। এমনকি প্রয়োজনে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে বাদীপক্ষকে বুঝিয়ে দেয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশের সময় : 11:48:18 pm, Wednesday, 6 January 2021