সংবাদ শিরোনাম:

বরিশালে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা, বাদীকে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:49:04 am, Wednesday, 30 December 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বানারীপাড়া প্রতিনিধি॥ প্রতিপক্ষকে ঘায়েল করতে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করায় বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের এক ইউপি সদস্যকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে। পাশাপাশি মামলায় চার আসামিকে খালাস দিয়েছে আদালতের বিচারক।

গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এএইচএম মাহমুদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্পেসাল পিপি অ্যাডভোকট মামুন চৌধুরী।

আসামিরা হলেন- বানারীপাগা উপজেলার ইলুহার গ্রামের সিদ্দিকুর রহমান তালুকদার, মিলন মিস্ত্রী, ফারুক মিস্ত্রী ও মহিবুল্লাহ বেপারী।

মামলার নথি সূত্রে জানায়, মামলার বাদী ইলুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. নুরুজ্জামান সিকদার ২০১৯ সালে সেপ্টেম্বর মাসে স্থানীয় সিদ্দিক তালুকদারসহ চারজনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই বছরে অভিযোগটি বিচারক আমলে নিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে তদন্তের নিদের্শ দেন। পরবর্তীতে ওই বছরের ৯ অক্টোবর ইউপি চেয়ারম্যান তদন্ত প্রতিবেদন জমা দেন।

বাদী নুরুজ্জামান সিকদার মামলায় এজাহারের উল্লেখ করেন, ২০১৯ সালে ২ সেপ্টম্বর বাংলাদেশে কৃষি ব্যাংক বাইশারী শাখা থেকে কর্মসৃজন প্রকল্পের ৮ লাখ ৫৮ হাজার টাকা উত্তোলন করেন। ওই টাকা প্রকল্পে কর্মরত শ্রমিকদের বিতরণের জন্য নিয়ে যাওয়ার সময়ে আসামিরা সেখান থেকে ৫ লাখ টাকা চাঁদা হিসেবে বাদী করেন।

আদালত সূত্র জানায়, মামলা চলাকালে ২৮ সেপ্টেম্বর আদালত ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয় জানতে চায়। এর জবাবে চলতি বছরের ১৯ অক্টোবর কৃষি ব্যাংক বাইশারী শাখা থেকে আদালতে জানানো হয়, মামলার এজাহারে উল্লেখিত তারিখে বাদী ইউপি সদস্য নুরুজ্জামান কোনো টাকা উত্তোলন করেননি।

বিষয়টি গতকাল ধার্য তারিখে আদালতের বিচারকের নজরে আনা হলে তিনি মামলা থেকে চার আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। পাশাপাশি মিথ্যা মামলা দায়ের করায় বাদী ইউপি সদস্য নুরুজ্জামান সিকদারকে ৩৫ হাজার টাকা জরিমানা নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবির বলেন, ইউপি সদস্য তার ব্যক্তিগত ক্ষোভ থেকে আমার মক্কেল সিদ্দিক তালুকদারকে ঘায়েল করতে এমন একটি মিথ্যা মামলা দায়ের করেন। যে মামলায় সিদ্দিকুর রহমানকে ২০ দিন কারাভোগ করতে হয়েছে। ইচ্ছে করলে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ এনে সিদ্দিকুর রহমানসহ অন্যরা বাদীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা, বাদীকে জরিমানা

প্রকাশের সময় : 12:49:04 am, Wednesday, 30 December 2020