সংবাদ শিরোনাম:

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:04:40 pm, Friday, 3 September 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশীপুর এবং সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় নগরীর কাশিপুর বাঁশতলা এলাকায় চলন্ত মাহেন্দ্র আলফা থেকে সিটকে পড়েন জয়নব বিবি।

আশংকাজনক অবস্থায় তাকে শের-ই বাংলা মেডিকেলে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়নব বিবিকে মৃত ঘোষণা করেন।

তার লাশ ঘরে রাখা হয়েছে। তিনি নগরীর পলাশপুর এলাকার আব্দুল জব্বারের স্ত্রী। আত্মীয়র বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার সময় জয়নব বিবি সড়ক দুর্ঘটনায় নিহত হন বলে জানান তার স্বজনরা।

একই দিন বিকেলে সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক মো. প্রিন্স (১৬) নিহত হয়। সে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন সীমারকাঠী গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রিন্স মোটর সাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে প্রিন্স সড়কে সিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা প্রিন্সকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের সময় : 10:04:40 pm, Friday, 3 September 2021