সংবাদ শিরোনাম:

বরিশালে পৃথক স্থানে ৩ জনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:44:04 pm, Thursday, 15 October 2020
  • 5 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের কৃষ্ণকান্ত রায়ের স্ত্রী রাজলক্ষ্মী রায় (৫০), কোটালীপাড়া উপজেলার গচাপাড়া (চিত্রাপাড়) গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে মারিয়া (৭) এবং আগৈলঝাড়া রামানন্দেরআঁক গ্রামের মৃত গুরুদাস হালদারের ছেলে বৃদ্ধ বুদ্ধিমন্ত হালদার (৫৭)।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে সকালে তিন সন্তানের জননী রাজলক্ষ্মী বিষপান করেন। স্বজনরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুন মোল্লা মৃত ঘোষণা করেণ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, আগৈলঝাড়ার সীমান্তবর্তী কোটালীপাড়ার গচাপাড়া গ্রামে ৭ বছর বয়সী মারিয়া পুকুরে পড়ে নিখোঁজ হয়। তাকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে আনা হলে চিকিৎসক দীপু শরীফ তাকে মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামে সকালে পুকুরে পড়ে যায় বুদ্ধিমন্ত হালদার। স্বজনরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়।

মৃতর পরিবারের দাবি, বুদ্ধিমন্ত মৃগী রোগী ছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে পৃথক স্থানে ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : 05:44:04 pm, Thursday, 15 October 2020