সংবাদ শিরোনাম:

বরিশালে পৃথক ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:23:46 pm, Monday, 6 September 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ, গৌরনদী ও মুলাদী উপজেলায় পৃথক ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী নদীতে পড়ে তনয় দাস নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তনয় বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী এলাকার তপু দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে তনয় বাড়িতেই ছিল। হঠাৎ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে বাড়ির পাশের তুলাতলী নদী থেকে ভাসমান অবস্থায় তনয়কে উদ্ধার করে স্বজনরা। পরে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে নিখোঁজের একদিন পর সোমবার দুপুরে গৌরনদী উপজেলার টিকাসার এলাকার পালরদী নদী থেকে দুই বছরের শিশু হাবিবা খানমের লাশ উদ্ধার করা হয়েছে। হাবিবা ওই গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের একমাত্র মেয়ে।

হাবিবার স্বজনরা জানান, রোববার দুপুরে হাবিবা পরিবারের সবার অগচরে খেলতে খেলতে নদীতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের নদীতে জাল ফেলে হাবিবার লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে বরিশালের মুলাদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ: ছালাম সিকদার (৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ছালাম মুলাদী সদর ইউনিয়নের ভাঙ্গার মোনা এলাকার আ: খালেক সিকদারের ছেলে।

ছালামের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় মোশারেফ হোসেন জানান, সকাল ১০টার দিকে ছালাম পাশের নুরুল আমিন হাওলাদারের ফার্মে যান। সেখানে একটি বাঁশের সাথে জড়িয়ে থাকা বৈদ্যুতিক তার স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে পৃথক ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু

প্রকাশের সময় : 09:23:46 pm, Monday, 6 September 2021