সংবাদ শিরোনাম:

বরিশালে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:55:57 pm, Wednesday, 8 July 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সিইও আতিকা ইসলাম।

তিনি জানান, বুধবার ভোরে নগরের রুপাতলী গোল চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে পিকআপভ্যান তল্লাশী করে ৭শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। পিকআপ ভ্যানটি হেফাজতে নেয়া হয়েছে।

আটকরা হলেন উজিরপুর উপজেলার চাঙ্গুরিয়া গ্রামের মো. সিরাজুল ইসলাম ফকির এবং বাখেরগঞ্জের মো. লিটন হাওলাদার। অপরদিকে বুধবার সকালে জেলার উজিরপুরের গুঠিয়ার জহরপাড়ায় হুমায়ুন কবীরের বাড়িতে অভিযান চালিয়ে ৯১ কেজি গাঁজা ও ৭ হাজার ৬ শ’ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ফাতেমা আক্তার নামে এক নারীকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে কোতোয়ালি থানা ও উজিরপুর মডেল থানায় র‌্যাব বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশের সময় : 11:55:57 pm, Wednesday, 8 July 2020