বরিশালে পূর্ব শত্রুতার জেরে জোড়া হত্যাকান্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে পূর্ব শত্রুতার জেরে জোড়া হত্যাকান্ড

বরিশালে পূর্ব শত্রুতার জেরে জোড়া হত্যাকান্ড




নিজস্ব প্রতিবেদক: বরিশালের উজিরপুরে দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাছের ঘের নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। নিহতরা হেেলন জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা এলাকার সোহরাব হাওলাদারের ছেলে ও ফিড ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার (৪০) ও তার চাচাতো ভাই মো. ওসমান গনি সাগর (৩০)।

নিহতের স্বজনরা জানান, শনিবার দিবাগত মধ্যরাতে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার (৪০) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার চাচাতো ভাই সাগর হাওলাদারের মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পশ্চিম সাতলা ২নং ওয়ার্ডে ফিরছিলেন। পথিমধ্যে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে গেলে একদল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে ও পায়ের রগ কর্তন করে দেয়, এসময় মোটরসাইকেল চালক তার চাচাতো ভাই সাগর বাধা দিলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে প্রথমে আগৈলঝারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত পৌনে ২টায় ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার মৃত্যুবরণ করেন এবং কয়েক ঘন্টা পর রবিবার সকালে সাগরও মৃত্যুবরণ করেন।

নিহতদের চাচা সাবেক ইউপি সদস্য মোনাফছের হাওলাদার বলেন, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহিন হাওলাদার ও তার চাচাতো ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদারের সাথে মাছের ঘেরে নিয়ে ইদ্রিসের বিরোধ রয়েছে। গত ১৭ মার্চ গভীর রাতে ইদ্রিস হাওলাদারের মালিকানাধীন মাছের ঘের, মুরগির খামার, পানি শেচ পাম্পে অগ্নিসংযোগের ঘটনায় ইদ্রিস হাওলাদার ও সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহীন হাওলাদার ও তার চাচাতো ভাই আসাদ হাওলাদার সহ ৪০-৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় শাহীন চেয়ারম্যানকে জেল খাটতে হয়। তার প্রতিশোধ নিতেই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে ধারনা করছেন তিনি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমেদ জানান, নিহত ইদ্রিস হাওলাদারের সাথে একটি মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের কারণে এই জোড়া হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা যাচ্ছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD