বরিশালে পুলিশের পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ কারবারী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে পুলিশের পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ কারবারী

বরিশালে পুলিশের পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ কারবারী




নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টা এবং রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান দুটি চালানো হয়।

রবিবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাউনিয়া আরজুমনি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। এ সময় ওই এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ কাউনিয়া পাসপোর্ট গলির বাসিন্দা শাহজাহান খন্দকারের পুত্র মো. সুমন খন্দকার (২৩) কে আটক করা হয়।

একই দিন রাত সাড়ে ১০ টার দিকে নগরীর ২ নং ওয়ার্ডস্থ ব্রাঞ্চ রোড এলাকায় অভিযান চালিয়ে মো: ওমর ফারুক মাঝি (৩০) কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত ওমর ফারুক কাউনিয়া ব্রাঞ্চরোড এলাকার মৃত মোফাজ্জেল মাঝির পুত্র।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD