বরিশালে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

বরিশালে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

বরিশালে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত




বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইটবোঝাই পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুজন। শনিবার সকালে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত সাইদুল ইসলাম (৪০) বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের খরজাকাঠী গ্রামের সিরাজ মৃধার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের ভোজমহল গ্রামে তার শ্বশুরবাড়িতে থাকতেন।

 

 

জানা যায়, ইটবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সাইদুল ইসলাম নিহত হয়েছেন।

 

 

এ সময় অটোরিকশায় থাকা রাবেয়া বেগম (৩৫) ও তার ছেলে নাজমুল (৬) নামের দুইজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাকেরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বাকেকরগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আলা-মামুন  জানান, নিহতর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD