বরিশালে ‘পাসওয়ার্ড’ দেখে উপচে পড়া ভীড় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ‘পাসওয়ার্ড’ দেখে উপচে পড়া ভীড়

বরিশালে ‘পাসওয়ার্ড’ দেখে উপচে পড়া ভীড়




নিজস্ব প্রতিবেদক ॥   বছরজুড়ে দর্শকখরা। শূন্য থাকে সিনেমা হলটি। কিন্তু ঈদের সময় দৃশ্যপট বদলে গেছে। ঈদের ছবি দেখতে বরিশাল নগরীর একমাত্র প্রেক্ষাগৃহ ‘অভিরুচি’ সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভিড় ছিল। দর্শকেরা হলমুখী হওয়ায় লাভের আশা করছে হল কর্তৃপক্ষ। ‘অভিরুচি’ সিনেমা হলে মালেক আফসারী পরিচালিত শাকিব খান-বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি ঈদে প্রদর্শিত হচ্ছে। সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজাউল কবির জানান, গত বছর কোরবানির ঈদের পর থেকে নতুন ছবি ছিল না।

যার ফলে দর্শকরা নতুন ও ভালো মানের ছবি দেখতে পারেননি। পুরোনো ছবিগুলো প্রদর্শন করায় দর্শক টানতে পারেনি। এ কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে সিনেমা হলটি।

এবার ঈদের ছবি প্রদর্শন করে দর্শকের উপস্থিতি ভালো পাওয়া গেছে। তা ছাড়া সাকিব খানের ছবির প্রতি দর্শকদের আগ্রহ ছিল অনেকটা বেশিই। তিনি জানান, ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে সিনেমা হলে দর্শক ছিলো হাউসফুল। তবে ঈদের তৃতীয় দিন ও আজ হাউসফুল না হলেও ব্যবসা মন্দ হয়নি।

আগামী এক সপ্তাহ ছবিটি প্রদর্শন করা হবে বলেও জানান তিনি। দর্শক ভাল থাকলে আরও এক সপ্তাহ ছবিটি চলতে পারে বলেও জানান তিনি। হলের স্টাফরা জানান, দীর্ঘদিন পর শাকিব খানের নিজের হাউসের অ্যাকশনধর্মী ভালো সিনেমা হওয়ায় দর্শকেরা বিমুখ হননি।

সিনেমা প্রদর্শনকালে পুরোটা সময়জুড়ে ছিল দর্শকদের চিৎকার–চেঁচামেচিসহ হুলে¬াড়। এককথায় পূর্ণ বিনোদন পেয়েছেন দর্শক। এমন ছবি বছরজুড়ে প্রদর্শন হলে সিনেমা হল মালিকেরা লাভবান হবেন। দর্শকেরা পাবেন ভালো বিনোদন। দর্শকরা জানান, বাংলাদেশের সিনেমা মানেই শাকিব খান। ঈদে ভালো কাহিনি নির্ভর সিনেমা পেয়ে খুশি তাঁরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD