বরিশালে পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্তে বিক্ষোভ মিছিল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্তে বিক্ষোভ মিছিল

বরিশালে পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্তে বিক্ষোভ মিছিল

বরিশালে পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্তে বিক্ষোভ মিছিল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার ও শহিদুল ইসলাম, বরিশালের বিশিষ্ট নাগরিক নজরুল ইসলাম খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘রাষ্ট্রীয় ২৫টি পাটকলে প্রায় ২৬ হাজার শ্রমিক কর্মরত ছিলেন। করোনা ভাইরাস মহামারির সময় সরকারিভাবে এ ২৬ হাজার শ্রমিকের পেটে লাথি মেরে তাদের পরিবারকে পথে বসিয়ে দেওয়া হলো।

তারা বলেন, ‘পাটকল আধুনিকায়নের কথা বলে এগুলো ক্ষমতাসীন দলের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করা হয়েছে৷ যেখানে মাত্র ১২শ’ কোটি টাকা খরচ করে সরকারিভাবেই পাটকলগুলোর আধুনিকায়ন সম্ভব, সেখানে পাটকল বন্ধ করার জন্য পাঁচ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। বক্তারা অবিলম্বে রাষ্ট্রীয় পাটকল বন্ধের এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। এ সমাবেশের আগে নগরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD