বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ




এম.কে. রানা, বরিশাল॥  সেশনজট নিরসনসহ ৪ দফা দাবি আদায়ে ঘণ্টাব্যাপী বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন তারা। শনিবার বেলা সোয়া ১১টায় মহাসড়ক অবরোধ করেন বরিশালের সবগুলো পলিটেকনিকের শিক্ষার্থীরা।

 

 

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, তারা সেশনজটের শিকার হচ্ছেন। প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে ফি আদায় করছে। এসব কারণে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করতেই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা।

 

 

পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিগুলো হলো সেশনজট নিরসন করা; প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া, অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা।

 

 

গত ১৩ জানুয়ারি একই দাবীতে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD