বরিশালে নৌযানের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে নৌযানের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে

বরিশালে নৌযানের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলার হিজলা উপজেলার একতা বাজার সংলগ্ন একটি আয়রন ব্রিজ নৌযানের ধাক্কায় ভেঙ্গে গেছে।

 

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও শুক্রবার সকাল থেকে হিজলা উপজেলা সদরের সাথে মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের সাধারণ মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

 

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ব্রিজটি শুক্রবার ভোররাত তিনটার দিকে ভেঙ্গে পরেছে। এরআগে একটি বালুবাহী নৌযান ব্রিজটিকে ধাক্কা দেয়, সেই থেকেই ব্রিজটি দুর্বল হয়ে পরেছিলো। তিনি আরও জানান, ভোররাতে ঘটনাটি ঘটায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে দ্রুত ব্রিজটি মেরামত করা না হলে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে হিজলা উপজেলা সদর ও মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের কয়েক হাজার মানুষের ভোগান্তিতে পরতে হবে। তিনি আরও বলেন, আন্দারমানিক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেশিরভাগ মানুষের ব্যবসা বাণিজ্য পার্শবর্তী হিজলা উপজেলা সদরে।

 

এ ছাড়া স্কুল-কলেজে পড়ার জন্য শিক্ষার্থীরা ওই ব্রিজদিয়ে যাতায়াত করে থাকেন। ফলে বর্তমান করোনা পরিস্থিত স্বাভাবিক হলে সাধারণ মানুষের ভোগান্তি কয়েকগুন বৃদ্ধি পাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD